ধর্মকে কটূক্তি করে ইবি ছাত্রের স্ট্যাটাস, অভিযোগ তদন্তে কমিটি

০৩ নভেম্বর ২০২০, ০৮:৫২ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ আল হাদীর বিরুদ্ধে ওঠা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তদন্ত করতে কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদকে আহ্বায়ক করে গড়া তিন সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনওয়ার আলী। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জানা যায়, গত ৩০ অক্টোবর অভিযুক্ত হাদী মহানবী মোহাম্মাদ (সা:)-কে অবমাননার ঘটনায় ফ্রান্সের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। এতে হাদীর বিরূদ্ধে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ ওঠে। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে গেলে শুরু হয় তোলপাড়। সাধারণ শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি ও আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেন। শিক্ষার্থীরা তার বিরূদ্ধে এর আগেও বিভিন্ন সময় ইসলাম ধর্ম নিয়ে তাচ্ছিল্যকর মন্তব্য ও নারীদের হেয় করার অভিযোগ করেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগটি সংশ্লিষ্ট বিভাগের নজরে এলে গত ৩১ অক্টোবর বিভাগীয় একাডেমিক সভায় প্রশাসনের কাছে বিভাগ থেকে তার ছাত্রত্ব বাতিল, বিশ্ববিদ্যালয়ে থেকে স্থায়ী বহিষ্কার ও আইনের আওতায় আনার সুপারিশ করা হয়।

শাড়ি পরে একে-৪৭ থেকে গুলি ছুড়ে আলোচনায় সেই ‘লেডি সিংঘম’, ভি…
  • ২২ অক্টোবর ২০২৬
পদত্যাগের পর ইশরাককে ফোন বিরোধীদলীয় নেতাদের, কী বলেছিলেন তা…
  • ২২ অক্টোবর ২০২৬
কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা, দিত…
  • ২২ অক্টোবর ২০২৬
সাজেকে গোলাগুলি
  • ২২ অক্টোবর ২০২৬
দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও, …
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙ…
  • ২২ অক্টোবর ২০২৬