জবির আন্তঃবিভাগ বিতর্ক

ইসলামিক স্টাডিজ চ্যাম্পিয়ন, রানার আপ লোক প্রশাসন

০২ নভেম্বর ২০২০, ১১:২২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ বিতর্কে ইসলামিক স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন ও লোক প্রশাসন বিভাগ রানার আপ হয়েছে।

সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির অফিসিয়াল ডিস্কোর্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চারদিন ব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ৩৪ দল, ১০২ জন বিতার্কিক, ২৫ জন বিচারক অংশগ্রহন করেন।

সমাপনী বিতর্কে ‘এই সংসদ মনে করে, ভারতীয় উপমহাদেশে বর্তমান ধর্মীয় অসহিষ্ণুতার বীজ বপন করেছিলো দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভাগ’ বিষয়ে ইসলামিক স্টাডিজ সরকারী দল ও লোক প্রশাসন বিভাগ বিরোধী দলে বিতর্ক করেন।

সমাপনী অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি জুনায়েদ হোসেন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীন ইসলামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন।

আয়োজন বিষয়ে সংগঠনের সভাপতি জুনায়েদ হোসেন ইমন বলেন, মুক্তচর্চার আর বাগ্মিতার সংগঠন জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটং সোসাইটি নতুন বিতার্কক অনুসন্ধানের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরেও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। তবে করোনার কারণে এই বছর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতাটি অনলাইন ডিস্কোর্ড এপ্যে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, করোনার আমাদের ঘরবন্দি করতে পারলে আমাদের কার্যক্রমকে ব্যাহত করতে পারেনি। বিতর্ক চর্চার মাধ্যেম তরুণের মেধা শাণিত হোক, বাগ্মিতার চর্চার হোক এবং কুসংস্কার মুক্ত একটি সমাজ গঠনের আন্দোলন তরাণ্বিত হোক, এই প্রত্যাশা করি।

ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা মহানগরের ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬