ওয়াজ মাহফিলগুলো ‘ওয়ান কাইন্ড অফ কনসার্ট’: জবি ভিসি

০২ নভেম্বর ২০২০, ১০:৪৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান © সংগৃহীত

এখন ধর্মীয় ওয়াজ মাহফিলগুলো ‘ওয়ান কাইন্ড ওফ কনসার্টে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

জবি ভিসি বলেন, কনসার্ট হয় না? লাইভ, এলইডি টিভি এবং মোবাইল, ইউটিউব। এতে হুজুররা সব গান গেয়ে ফেলতেছে। পল্লীগীতি এবং ভাওয়াইয়া থেকে আরম্ভ করে সিনেমার গান হুজুররা গাইতেছে, নাচতেছে, জিকির করতেছে এবং তালে তালে নাচে। বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ওয়াজ। আপনার যখন খুব খারাপ লাগবে তখন ওয়াজ শুনবেন। দেখবেন মজা লাগবে।

নিজেও ছোট বেলায় ওয়াজ শুনতেন জানিয়ে জবি ভিসি বলেন, গ্রামে ওয়াজ-টোয়াজ হতো সেইগুলোতে যেতাম। সবাই এসে বসতো। হুজুররা এসে কথা বলতো। ভালোই লাগতো, খারাপ না। মনটা নরম হতো যে, হুজুররা সুন্দর সুন্দর কথা বলে।

তিনি বলেন, সাম্প্রদায়িকতা মানে কেবল হিন্দু মুসলিমের সাম্প্রদায়িকতা না। সুন্নিরা কি শিয়াদের মুসলমান মনে করে। ইউটিউবে হুজুরদের ওয়াজ শুনে দেখবেন যে, উনি ছাড়া কেউ মুসলমান না। সবাই কাফের। যারা মোনাজাত করছে তারা কাফের। যারা ওয়াজ করছে তারা কাফের।

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close