অনলাইনে ভর্তি পরীক্ষা নিতে চায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৩০ অক্টোবর ২০২০, ০৯:৩৭ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

সশরীরে নয় বরং অনলাইনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নিতে চা্য় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। অনলাইনে পরীক্ষা নিতে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূরের উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহারের বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।তিনি বলেন, বলেন, পিএসসিতে থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি বর্তমান করোনা পরিস্থিতিতে সশরীরে পরীক্ষা নিতে হলে বিভাগীয় শহর, সমস্ত ডিসিদের সম্পৃক্ত করতে হবে। প্রশ্নপত্র পৌঁছানোসহ আরও অনেককিছু আছে যা সরকার সম্পৃক্ত না হলে সহজ নয়। আর সরকার চাইছে অনলাইনে পরীক্ষা হোক। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ জগন্নাথ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো সরকারিভাবে একসাথে অনলাইনে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিবে, এটাই ভাইস চ্যান্সেলর কোরামে সর্বশেষ সিদ্ধান্ত। তারপর আবারও ইউজিসির সাথে মিটিং হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।

অনলাইন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় যে সফটওয়্যার বানিয়েছে তা মোবাইলেও ব্যবহার করা যায়। আমরা ভর্তি পরীক্ষার আগে এটা তিনমাস ধরে টেস্ট করবো। এটা যদি দেখি রিলায়েবল, তারপর ভর্তি পরীক্ষা।

এছাড়াও দেশের নানা প্রান্তে ইন্টারনেট সুবিধার তারতম্যে এ পদ্ধতি কার্যকর হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অফলাইনেও পরীক্ষা দেওয়া যাবে। সফটওয়্যারটির মাধ্যমে পরীক্ষার শুরুতে এবং শেষে ইন্টারনেটে ব্যবহার করতে হবে।

টেকনাফে মাঝির জালে ধরা পড়ল ১১২ মণ নাগু মাছ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে এনসিপিকে পাশে পাচ্ছে না জামায়াত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির সেই ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সালাহ’র রেকর্ডে টেবিলের পাঁচে উঠল লিভারপুল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়ে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আজ চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থীদের জনতার মুখোমুখি করছে ‘সু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬