১০ টাকায় রবি সিম পাচ্ছেন চবি শিক্ষার্থীরা

২৮ অক্টোবর ২০২০, ০৪:১৪ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ১০ টাকায় সিম দিচ্ছে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানী রবি। একইসাথে শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেটের জন্য আবেদনের সময় বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী রবি সিম না থাকায় বিনামূল্যে ১৫ জিবি ইন্টারনেটের জন্য রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যারা আগে রেজিস্ট্রেশন করেছে তাদের নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। তারাও ১০ টাকায় রবি সিম কেনার সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রান্তে রবি সেবাকেন্দ্র থেকে চবি শিক্ষার্থীরা স্টুডেন্ট আইডি ও ন্যাশনাল আইডি কার্ড দেখিয়ে ১০ টাকায় রবি সিম কিনতে পারবে। এছাড়া ১৫ জিবি ইন্টারনেট সেবা পেতে রেজিস্ট্রেশনের সময় ৩১ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে প্রতি শিক্ষক-শিক্ষার্থীকে মাসে ১৫ জিবি করে ডাটা বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১২ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা কিভাবে এই বিনামূল্যে ডাটা সুবিধা ভোগ করবেন তা জানিয়ে দেওয়া হয়।

বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950