ধর্ম নিয়ে কটূক্তি, জবি ছাত্রী তিথী বহিষ্কার

২৬ অক্টোবর ২০২০, ১০:৪৫ PM

© টিডিসি ফটো

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রৌকশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে সর্ম্পকে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় জবি-২০০৫ আইন এর ধারা ১০(১১) এর উপাচার্যের ক্ষমতাবলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বহিষ্কার করা হল।

ওই ছাত্রীকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা লিখিতভাবে আগামী ১০ দিনে মধ্যে রেজিস্ট্রার বরাবর জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে তিথি সরকারের বিভিন্ন মন্তব্য ও ফেসবুক পোস্টের স্ক্রিনশট ভাইরাল হলে তা থেকে তীব্র সমালোচনার শুরু হয়। এক পর্যায়ে জবি শিক্ষার্থীরা তার স্থায়ী বহিষ্কার করার জন্য ক্যাম্পাসে বিক্ষোভ করে। 

প্রাণীবিদ্যা বিভাগের এই ছাত্রী সাধারণ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ অভিযোগ আসার পর ওই সংগঠন থেকেও তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

নুরের আসনে বিলুপ্ত দুই উপজেলায় বিএনপির নতুন কমিটি
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনার দুই আসনেই জয়ের আভাস বিএনপির
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শুরু
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীর অফিসে প্রশাসনের তালা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: মহিউদ্দিন খান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬