সবার কাছেই গ্রহণযোগ্য ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক: ঢাবি উপাচার্য

২৫ অক্টোবর ২০২০, ০২:৫৯ PM
ছবিতে রব্যিারিস্টার রফিক-উল হক ও ঢাবি উপাচার্য

ছবিতে রব্যিারিস্টার রফিক-উল হক ও ঢাবি উপাচার্য © ফাইল ফটো

সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবাণীতে উপাচার্য বলেন, ব্যারিস্টার রফিক-উল হক একজন সৎ, প্রথিতযশা, দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী ছিলেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। বাংলাদেশের আইন অঙ্গনসহ সকল শ্রেণী-পেশার মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। বিভিন্ন সময়ে সাংবিধানিক ও আইনী বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে রাষ্ট্রকে সহযোগিতা করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন বিজ্ঞ ও বিশিষ্ট আইনবিদকে হারালো। আইনের শাসন প্রতিষ্ঠায় ও আইন পেশার উৎকর্ষ সাধনে অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ব্যারিস্টার রফিক উল হক গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবা…
  • ০৫ মার্চ ২০২৬
নতুন ডেস্ট্রয়ার থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, সম…
  • ০৫ মার্চ ২০২৬
বিএনপি-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বৈঠক: গত সরকারের সময় স্বাক্…
  • ০৫ মার্চ ২০২৬
যে ৯ উপজেলা দিয়ে শুরু হচ্ছে ‘কৃষি কার্ড’ বিতরণ
  • ০৫ মার্চ ২০২৬
ঈদের ছুটি বাড়াল সরকার
  • ০৫ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানে থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্…
  • ০৫ মার্চ ২০২৬