একজন সৎ-নিষ্ঠাবান আইনজীবী ছিলেন ব্যারিস্টার রফিক: ববি উপাচার্য

২৪ অক্টোবর ২০২০, ০৭:০৯ PM
ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে ববি উপাচার্যের শোক

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে ববি উপাচার্যের শোক © টিডিসি ফটো

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

আজ শনিবার এক শোক বার্তায় উপাচার্য বলেন, প্রয়াত রফিক-উল হক ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ আইনজীবী। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ আইনবিদকে হারাল। যার শূন্যতা অপূরণীয়।

এসময় উপাচার্য তাঁর রূহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬