আইডি হ্যাক হয়েছে, আমি আমার ক্ষতির আশংকা করছি: তিথী

২৩ অক্টোবর ২০২০, ০৭:৫৮ PM
জবি শাখা ছাত্র অধিকার পরিষদের নেত্রী তিথী সরকার

জবি শাখা ছাত্র অধিকার পরিষদের নেত্রী তিথী সরকার © ফাইল ফটো

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার পর নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর পল্লাবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক তিথী সরকার।

জিডিতে তিথী উল্লেখ করেছেন, অদ্য ২৩/১০/২০২০ তারিখে জানতে পারি আমার ফেসবুক আইডি কে বা কারা হ্যাক করে বিভিন্ন ধরনের পেজ ও গ্রুপে আমার আইডি ব্যবহার করে মন্তব্য করে আসছে। যাতে ধর্মীয় দৃষ্টিভঙ্গির অবক্ষয় হচ্ছে। আমি আশংকা করছি, উক্ত বিষয়টি নিয়ে আমার ক্ষতি করতে পারে। আমার আইডি ‘Tithi Sarker’ নামে খোলা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে তার আইডি থেকে লেখা স্ট্যাটাস, বার্তা এবং মন্তব্যের স্ক্রিনশর্ট ছড়িয়ে পড়লে আজ শুক্রবার তিনি নিজের নিরাপত্তা চেয়ে আইনের আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে জানতে দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তার কাছ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে তিথী সরকারের বহিষ্কার দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আগামীকাল বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আল রুম্মান বলেন, আগামীকাল শনিবার বাদ জোহর তিথীর বহিষ্কার দাবিতে বিশাল বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। আপনারা যারা ঢাকায় আছেন দলমত নির্বিশেষে সকলের উপস্থিতি আমাদের কাম্য।

তিথী সরকারের এ সকল কর্মকান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাকে কেন স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে সাতদিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু বকর খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা কিছুদিন ধরেই বিষয়গুলো লক্ষ্য করেছি। অভিযোগ পাওয়ার পরে আমরা তাকে কয়েকবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। পরে আমরা তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।

মাদক সেবনে বাধা দেওয়ায় সংস্কৃতিকর্মীর ওপর হামলার অভিযোগ
  • ২২ অক্টোবর ২০২৬
দালানকোঠার শহরে অবলা প্রাণীদের মুখে হাসি ফোটান আইনজীবী বায়ে…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হবিগঞ্জের জসিমের
  • ২২ অক্টোবর ২০২৬
১১৭ ফোন উদ্ধার ডিবির, আইএমইআই মিলিয়ে নিতে পারবেন আপনার হারা…
  • ২২ অক্টোবর ২০২৬
এক্সে ১৫টি ভিডিও পোস্ট করেই ৪ লাখ টাকা আয়ের সুযোগ, মানতে হব…
  • ২২ অক্টোবর ২০২৬
পাবনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪, অস্ত্র ব্যবসায়ী দাবি পু…
  • ২২ অক্টোবর ২০২৬