ধর্ম নিয়ে কটূক্তি, ছাত্র অধিকার পরিষদের নেত্রীকে বহিষ্কার দাবি

২৩ অক্টোবর ২০২০, ০৫:২২ PM
জবি শাখা ছাত্র অধিকার পরিষদের নেত্রী তিথী সরকার

জবি শাখা ছাত্র অধিকার পরিষদের নেত্রী তিথী সরকার © টিডিসি ফটো

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এক নেত্রীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন ফেসবুক পোস্ট ও কমেন্ট ভাইরাল হওয়ার পর তার বহিষ্কার দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা।

অভিযুক্ত তিথী সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক। সে একাধারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ব হিন্দু সংগ্রাম পরিষদেরও আহ্বায়ক।

অভিযোগ রয়েছে, তিথী সরকার দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পোস্ট ও কমেন্টের মাধ্যমে ইসলাম ধর্মের অনুসারীদের ধর্মানুভূতিতে আঘাত করে মন্তব্য করে আসছিলেন।

তিথীর করা এসব পোস্ট ও কমেন্টের স্ক্রিনশর্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়লে সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় উঠে। অনেকে তিথী সরকার ছাত্র অধিকার পরিষদে যুক্ত থাকার বিষয়ে সংগঠনটির নিন্দা জানিয়েছে। আবার অনেকে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কারের দাবি জানান।

তিথী সরকারের এ সকল কর্মকান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাকে কেন স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে সাতদিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু বকর খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা কিছুদিন ধরেই বিষয়গুলো লক্ষ্য করেছি। অভিযোগ পাওয়ার পরে আমরা তাকে কয়েকবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। পরে আমরা তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।

সাবির্ক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ওই শিক্ষার্থীর বেশ কয়েকটা স্ক্রিনশর্ট আমি পেয়েছি। সেগুলো পর্যালোচনা করছি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় খুললে আমরা আনুষ্ঠানিক ভাবে ব্যবস্থা নেবো।

বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950