২৬ অক্টোবর পর্যন্ত জবির অনলাইন ক্লাস বন্ধ

২৩ অক্টোবর ২০২০, ০২:৪২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও লগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও লগো © ফাইল ফটো

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আজ শুক্রবার থেকে ২৬ অক্টোবর সোমবার পর্যন্ত সকল অনলাইন ক্লাস বন্ধ থাকবে। দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৫ ও ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তরও বন্ধ থাকবে।

বুধবার( ২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভিসির আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২৫ অক্টোবর রবিবার থেকে ২৬ অক্টোবর সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।’

এতে আরো বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত নিরাপত্তা প্রহরী, নৈশ্য প্রহরী, পাম্প অপারেটর ও ইলেক্ট্রিশিয়ান যথাযথ ভাবে স্ব-স্ব দায়িত্ব পালন করবেন এবং নিরাপত্তার দায়িত্বরত কর্মকর্তা সার্বিকভাবে ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টি তদারকি ও নিশ্চিত করবেন।’

উল্লেখ্য, বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্গাপূজার আয়োজন করা হয়নি।

আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
close