সাপের কামড়ে ওঝার ঝাড়ফুঁক, ইবির ছাত্রকে বাঁচানো গেল না

১১ অক্টোবর ২০২০, ০৫:০৫ PM
রাসেল হোসেন

রাসেল হোসেন © টিডিসি ফটো

সাপের কাঁমড়ে ইসলমী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাসেল হোসেন নামে ডেভেলপমেন্ট এন্ড স্ট্যাডিজ বিভাগের ১ম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় এক ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যায় হলে তাকে বাঁচানো যায়নি। আজ রবিবার (১১ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থী রাসেলের বাড়ি ক্যাম্পাসের পাশেই শৈলকূপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামে। তার পিতার নাম আমজাদ মোল্লা।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই রাতে খাওয়ার পর নিজ রুমেই ঘুমিয়ে ছিল ওই শিক্ষার্থী। মধ্যরাত্রের দিকে তাকে সাপে কাঁমড় দেয়। তখন তিনি যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠেন। তার চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে রুম থেকে বের করে। এরপর তাকে স্থানীয় এক ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যায়। কিন্তু আজ দুপুরে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র রাসেল হোসেনের মৃত্যু খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাপের কাঁমড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি শুনেছি।

যুক্তরাষ্ট্র-ভারত রাষ্ট্রদূতের বৈঠকের পরপরই ঢাকায় এলেন পিটা…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিজয় দিবসে চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’, কোনটিতে …
  • ১৪ নভেম্বর ২০২৬
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950