ইবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু: ৮ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

০৩ অক্টোবর ২০২০, ০৫:০৯ PM
উলফাত আরা তিন্নি

উলফাত আরা তিন্নি © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে সদ্য পাস করা উলফাত আরা তিন্নির ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে নিহত তিন্নির মা হালিমা বেগম বাদী হয়ে আটজনের ৮ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহের শৈলকুপা থানায় মামলাটি করেন। এই মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তাঁরা হলেন- তিন্নির সাবেক ভগ্নিপতি জামিরুল ইসলামের বড় ভাই আমিরুল ইসলাম, আরেক ভাই নজরুল ইসলাম, মামা শেখ খলিলুর রহমানের দুই সন্তান শেখ লাবিদ ও শেখ তন্ময়। ঘটনার রাতেই তাদের আটক করা হয়েছিল।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে শৈলকুপার শেখপাড়া বাজারের বাসিন্দা মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর মেয়ে তিন্নির লাশ পাওয়া যায় তাঁর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। তিন্নির পরিবারের দাবি, তাঁকে পাশবিক নির্যাতন করে হত্যার পর ফ্যানে ঝুলিয়ে রাখে তাঁর মেজো বোনের সাবেক স্বামী ও তাঁর লোকজন।

আর পুলিশ বলছে, মেয়েটি লজ্জায় আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তাঁরা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে আসলে কী ঘটেছিল।

জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২
  • ১২ এপ্রিল ২০২৬
close