জবির ১৫৭ কোটি টাকার বাজেট পাস, বরাদ্দ বেড়েছে ল্যাব ও চিকিৎসায়

০৮ সেপ্টেম্বর ২০২০, ১০:০৩ AM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ অর্থবছরের জন্য ১৫৭ কোটি ৮০ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। এছাড়া ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট পাস হয়েছে ১২৫ কোটি ২৮ লাখ টাকার।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে ৮২তম সিন্ডিকেট সভা সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট পাস করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পাসকৃত বাজেটের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বরাদ্দ ১২০ কোটি ১৫ লাখ টাকা। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ১৮ কোটি টাকা। ঘাটতি থাকবে ২২ কোটি ৬৫ লাখ টাকা। ঘাটতি অর্থ ইউজিসির নিকট সম্পূরক বাজেটে প্রস্তাব চাওয়া হবে বলে জানানো জয়েছে।

বাজেটে শিক্ষার্থীদের সহায়তার জন্যে (দুপুরর খাবার প্রদানসহ) এক কোটি টাকা, ছাত্র-ছাত্রীদের বৃত্তির জন্য দুই কোটি ৫০ লাখ টাকা (যা বিগত বছরের ১০ গুন বেশি) বরাদ্দ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা উন্নত করার লক্ষে পিসিআর ল্যাব স্থাপন বাবদ তিন কোটি ৫০ লাখ টাকা, জিনোম ল্যাব স্থাপন বাবদ এক কোটি ৫০ লাখ টাকা, চিকিৎসা সংক্রান্ত ওষুধপত্র/ব্যয় বাবদ ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বিগত বছরের তুলনায় দশগুন বেশি।

পাশাপাশি রোগ নির্ণায়ক যন্ত্রপাতি ও ল্যাবরেটরি স্থাপন বাবদ দুই কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এদিকে, গবেষণা খাতে দুই কোটি টাকা, শিক্ষা উপকরণ ও যন্ত্রপাতি ক্রয়ে ৯ কোটি সাত লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়াও যানবাহন খাত সাত কোটি ৯৯ লাখ টাকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে এক কোটি সাত লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বোন দিলেন লিভার, চিকিৎসকদের চেষ্টায় ‘হলুদ চোখ’ সাদা নিয়ে ঘর…
  • ০১ আগস্ট ২০২৬
রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনের নিবন্ধন কার্যক্রমের উদ্…
  • ০১ আগস্ট ২০২৬
বিলুপ্ত ‘গণরুম সংস্কৃতি’ চালু করলেন ছাত্রদল নেতারা, দুই রুম…
  • ০১ আগস্ট ২০২৬
রবিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০১ আগস্ট ২০২৬
আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬