বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন

২১ আগস্ট ২০২০, ০৯:১৮ PM

© টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) নব-নির্মিত কেন্দ্রীয় মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রম আজ শুক্রবার আসর নামাজ আদায়ের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে। মসজিদটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, দপ্তরপ্রধান, কর্মকর্তা, কর্মচারি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় মুসুল্লীসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা এবং মসজিদ নির্মানকারি প্রতিষ্ঠানের ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

নবনির্মিত মসজিদে নামাজ আদায়ের পর উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় জাতির পিতার স্বপ্নের একটি বিশ্ববিদ্যালয়। জাতির পিতার এ স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠান

এসময় উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫’র ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকলের রূহের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের আধুনিক স্থাপত্য শৈলীর দৃষ্টিনন্দন কারুকার্য খচিত তিনতলা বিশিষ্ট এ মসজিদটিতে একসাথে ২৫০০ জন মুসুল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন। মসজিদটি নির্মানে ব্যয় হয়েছে প্রায় সাত কোটি টাকা। কেন্দ্রীয় এ মসজিদটির নির্মান কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের জানুয়ারি মাসে।

শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত গোপন বৈঠক করে ‘আমেরিকার ইনসাফ’ বাস্তবায়ন করতে চায়: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬