ইবিতে সেন্ট্রাল ল্যাবরেটরিসহ তিন ল্যাবরেটরি চালু

১৮ আগস্ট ২০২০, ১১:৪০ AM

© টিডিসি ফটো

প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেন্ট্রাল ল্যাবরেটরি চালু করা হয়েছে। একই সাথে আরো দুইটি ল্যাবরেটরির চালু করা হয়। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে বায়োফিজিক্স অ্যান্ড বায়োমেডিসিন রিসার্চ ল্যাবরেটরি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগে জিওস্পেশাল এনালাইসিস অ্যান্ড ক্লাইমেট মডেলিং ল্যাবরেটরি চালু করা হয়েছে।

গতকাল সোমবার বিজ্ঞান অনুষদের চতুর্থ তলায় এই তিনিটি ল্যাবরেটরির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী।

জানা গেছে, আইডিবি’র অর্থায়নে পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় সেন্ট্রাল ল্যাবরেটরিটি স্থাপন করা হচ্ছে। বিজ্ঞানের সকল শাখার শিক্ষার্থী ও গবেষকরা এখানে গবেষণার সুযোগ পাবে। এপ্লাইড নিউট্রেশন অ্যান্ড ফুড টেকনোলজির বিভাগের প্রফেসর ড. দীপক কুমার পাল এ ল্যাবরেটরির পরিচালকের দায়িত্ব পালন করবেন।

ল্যাবরেটরী উদ্বোধনকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় এতোদিন আন্তর্জাতিকীকরণের প্রথম ধাপে ছিলো। এখন দ্বিতীয় ধাপে আমরা নতুন-নতুন গবেষণা ও উদ্ভাবনের পথে যাত্রা শুরু করলাম।’

সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক ড. মোঃ মুনতাসির রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. মোস্তফা কামাল, আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মোহাঃ মেহের আলী, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন, সিন্ডিকেট সদস্য ও সাবেক প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন প্রমূখ।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence