জাতীয় শোক দিবসে কোরআন খতম করবে বরিশাল বিশ্ববিদ্যালয়

১৩ আগস্ট ২০২০, ১০:৩২ PM

© ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শােক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্টের সূর্যােদয়ের সাথে সাথে বিধি অনুযায়ি জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও কালাে পতাকা উত্তালণের মাধ্যমে জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ৬.০০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এদিন সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সাড়ে ১০ টায় ক্যাম্পাসে বৃক্ষরােপন কর্মসূচির আয়ােজন করা হবে। ১১টায় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়ােজন এবং সকাল সাড়ে ১১টায় জাতীয় শােক দিবস উপলক্ষে ওয়েবিনার আয়ােজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬
নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬
গণভোট নিয়ে ‘সেমিনার চান না’ জাকসু ভিপি, ভেস্তে গেল উদ্যোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
করোনাকালে মৃতদের গোসল করানো সেই উদ্যোক্তা সড়ক দুর্ঘটনায় নিহত
  • ১৩ এপ্রিল ২০২৬