দুই মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

১২ আগস্ট ২০২০, ০৯:০০ PM

© লোগো

নতুন অধ্যক্ষ পেল পাবনা ও পটুয়াখালী মেডিকেল কলেজ। অধ্যাপক ডা. মো. বুলবুল হাসানকে পাবনা মেডিকেল কলেজের এবং ডা. মো. ফয়জুল বাশারকে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের উল্লেখিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আদেশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ছিলেন অধ্যাপক ডা. মো. বুলবুল হাসান। আর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্যাথলজির অধ্যাপক ছিলেন ডা. মো. ফয়জুল বাশার।

দ্বিতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
  • ২৪ অক্টোবর ২০২৬
জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭
  • ২৪ অক্টোবর ২০২৬
দিনভর ব্যস্ততা, বিকেল হলেই পাখির কলকাকলিতে মুখর অফিসপাড়া
  • ২৪ অক্টোবর ২০২৬
‘চাকরি জীবনের একটি অংশ, জীবন চাকরির জন্য নয়’
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠার ১৮ বছরেও পাবিপ্রবিতে নেই অ্যালামনাই
  • ২৪ অক্টোবর ২০২৬
​সকালে ঘুম থেকে উঠে ভেজানো ছোলা খাওয়ার ৬ উপকারিতা
  • ২৪ অক্টোবর ২০২৬