জাতীয় শোক দিবস উপলক্ষে চবি’র কর্মসূচি

১২ আগস্ট ২০২০, ০৩:২৮ PM

© ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ‘জাতীয় শোক দিবস ২০২০’ (১৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে-১৫ আগস্ট বিশ্ববিদ্যালয় ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী অন্যান্য শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে দোয়া মাহফিল, বিশেষ মুনাজাত ও অন্যান্য ধর্মাবলম্বীদের স্ব স্ব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং কালো ব্যাজ ধারণ। ঐদিন সকাল ১০ টায় চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এরপর সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধু’র জীবন ও কীর্তি’ এবং ‘শোকাবহ ১৫ আগস্ট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। পুষ্পার্ঘ অর্পণ এবং আলোচনা সভায় অংশগ্রহণের সময় অত্যাবশ্যকীয়ভাবে মাস্ক ব্যবহার করা এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জনানো হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত জাতীয় শোক দিবস ২০২০ এর কর্মসূচিতে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ এবং কর্মসূচি পালন শেষে ফিরে যাওয়ার সুবিধার্থে সকাল ৯ টায় একটি বাস নিউমার্কেট থেকে এবং অপর একটি বাস আগ্রাবাদ থেকে ছেড়ে ১ ও ২ নং রুট অনুসরণ করে ক্যাম্পাসে পৌঁছাবে এবং অপর ১টি বাস সকাল ৯.৩০ টায় পরিবহন দপ্তর থেকে ছেড়ে আইন অনুষদ, ইন. অব ফরেস্ট্রি, প্রীতিলতা হল, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদ ঘুরে বঙ্গবন্ধু চত্বরে পৌঁছাবে।

খাল খনন কর্মসূচি নিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • ২৩ মার্চ ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, উপবৃত্তি-আবা…
  • ২৩ মার্চ ২০২৬
যুক্তরাজ্য বৃদ্ধি করছে সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি
  • ২৩ মার্চ ২০২৬
ভিন্ন আঙ্গিকে আদিবাসী শিক্ষার্থীদের ঈদ উদযাপন
  • ২৩ মার্চ ২০২৬
হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভীড়ে মাভাবিপ্রবি যেন এক মিলনমেলা
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence