পরিবারের ৬ সদস্যসহ করোনা আক্রান্ত কবি নজরুল কলেজছাত্র

© ফাইল ফটো

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষার্থীসহ তার পরিবারের ছয় জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে আক্রান্ত শিক্ষার্থীর দাদা গত বুধবার সকালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত শিক্ষার্থী জানান, ১৯ এপ্রিল আইইডিসিআরের মেইলে যোগাযোগ করার পর ২১ এপ্রিল আমার বাড়িতে মেডিকেল টিম এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। ২৩ এপ্রিল আমিসহ আমার পরিবারের সাত জনের করোনা পজিটিভ নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

তিনি বলেন, আমার বাবা সিএনজি চালান। বাবার উপার্জিত টাকায় সংসার চলেনা। আমি টিউশনি করে আমার ব্যক্তিগত খরচ চালাই। মাঝেমধ্যে পরিবারের খরচও চালাতে হয়। এখন কি করবো? কিভাবে পরিবারের চিকিৎসা খরচ চালাবো কিছুই বুঝতে পারছি না।

পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মাউশির নতুন নির্দেশনা
  • ২২ এপ্রিল ২০২৬
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন …
  • ২২ এপ্রিল ২০২৬
সিটি কলেজে সংঘর্ষের প্রতিবাদে আনোয়ারায় ছাত্রদলের বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কাল: পরিবহ…
  • ২২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীরা এপ্রিলের বেতন-বোনাস কব…
  • ২২ এপ্রিল ২০২৬