অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলামী বিশ্ববিদ্যালয়

১৩ এপ্রিল ২০২০, ০৮:২৫ PM

© ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্লাস-পরীক্ষা ও আবাসিক হল সমূহ বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাস খোলার বিষয়টি অন্তত তিন দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতােমধ্যে করােনা ভাইরাসের সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। ক্যাম্পাস খােলার বিষয়টি অন্তত তিন দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।

তবে এসময় মেডিকেলসহ জরুরী সেবাসমূহ যথারীতি চালু থাকবে এবং নিরাপত্তা প্রহরীদের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দায়িত্ব পালন করতে হবে। এছাড়া করােনা পরিস্থিতি সংক্রান্ত যে কোন প্রয়োজনে ‘ইবি করোনা প্রতিরােধ সেল’ -এর সাথে যােগাযােগ করতে বলেন তিনি।

বিজ্ঞপ্তিতে বন্ধ থাকাকালীন সময়ে শিক্ষার্থীদেরকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়ে নিজ উদ্যোগে পাঠ্যক্রম, সামগ্রীক বিষয়ে অধ্যায়ন ও সীমিত পরিসরে শিক্ষার্থীদের শরীর চর্চার পরামর্শ দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
close