জবি ছাত্রীকে যৌন হয়রানি: ৩ দিনের রিমান্ডে গ্রেপ্তার হওয়া সেই যুবক

১০ মার্চ ২০২০, ১২:৩৬ AM
আনোয়ার হোসেন আনা

আনোয়ার হোসেন আনা © টিডিসি ফটো

পুরান ঢাকায় প্রকাশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একজনকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম আনোয়ার হোসেন আনা। এদিকে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁকে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত তিন দিন মঞ্জুর করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে শনাক্ত করেছে ভুক্তভোগী শিক্ষার্থী। ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় তাৎক্ষণিক সংবাদ পেয়ে আসামিদের গ্রেপ্তারের কাজ শুরু করে পুলিশের একাধিক চৌকস দল।

প্রায় ১০০টি সিসি ক্যামেরা পর্যালোচনা করে রবিবার সন্ধ্যা সাতটার দিকে যৌন হয়রানিতে অভিযুক্ত দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে চালক আনোয়ার হোসেন আনাকে (২৯) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ডাকাতি, খুনসহ আরও চারটি মামলা রয়েছে। এ সময় যে মোটরসাইকেলে করে তারা এসেছিল, সেটিও আমরা উদ্ধার করতে সক্ষম হই। ইতিমধ্যে ভুক্তভোগী শিক্ষার্থী অপরাধীকে শনাক্ত করেছেন।

হুমায়ুন কবির বলেন, অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে। তাঁরা সম্পর্কে মামা-ভাগ্নে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, গত শুক্রবার ওই ছাত্রী বাসা থেকে বেরিয়ে নাটকের রিহার্সালে অংশ নিতে ক্যাম্পাসে যাচ্ছিলেন। পথে কলতাবাজার খাদ্যগুদাম এলাকায় দুই মোটরসাইকেল আরোহী ওই ছাত্রীর পথ রোধ করে উত্ত্যক্ত ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় আশপাশের দোকানের ব্যবসায়ী, ক্রেতা, পথচারীসহ অসংখ্য মানুষ উপস্থিত থাকলেও কেউ বখাটেদের প্রতিহত করতে এগিয়ে আসেননি।

পরে ছাত্রী দ্রুত ক্যাম্পাসে পৌঁছে বন্ধুদের ঘটনাটি জানান। পরে প্রক্টর দপ্তরে অভিযোগ করেন। প্রক্টর দপ্তর ঘটনাটি থানায় জানালে পুলিশের তৎপরতায় ঘটনার সিসি টিভি ফুটেজ উদ্ধার করা হয়। ফুটেজে শিক্ষার্থীকে লাঞ্ছনার ঘটনা ধরা পড়ে। পরে দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রাপুর থানায় দুই অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা করেন।

ইরান যুদ্ধে সেনা হতাহতের খবর স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • ০২ মার্চ ২০২৬
এবার লেবাননে ইসরায়েলের হামলা
  • ০২ মার্চ ২০২৬
ইরাক যুদ্ধের ভুলের কথা স্মরণ করে সরাসরি যুদ্ধে না জড়ানোর ঘো…
  • ০২ মার্চ ২০২৬
আরেক মার্কিন ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ
  • ০২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালীর কাছে ৩ জাহাজে ইরানের হামলা, তেলের বাজারে অস্…
  • ০২ মার্চ ২০২৬
তেহরানে নতুন করে বিমান হামলা শুরু ইসরায়েলের
  • ০২ মার্চ ২০২৬