বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়ে ইবির তারুণ্য

০৫ মার্চ ২০২০, ০৫:০৩ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ( ৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা দুঃখী মাহমুদ ডিগ্রী কলেজে এ সেবা প্রদান করেন তারা। উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্নয় ও রক্ত পরীক্ষা করা হয়।

তিনটি বুথের মাধ্যমে প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করে সংগঠনটির সেচ্ছাসেবকরা।

জানা যায়, এর আগে ইবির তারুণ্যের আয়োজনে ডিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রক্ত বিষয়ক সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠত হয় । এসময় সংগঠনের সহ-সভাপতি ওয়াহেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুঃখী মাহমুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ অধ্যক্ষ মশিউর রহমান। তোফাজ্জেল হোসেন সুজন ও তামান্না সাদিয়া রিমি সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ অন্য সদস্যরা।


উল্লেখ্য, ‘২০০৯ সালের ২৯ শে জুলাই অবারিত সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য’ । প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের সেচ্ছাসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্য উল্লেখযোগ্য রক্তদান কর্মসূচী, তারুণ্য লাইব্রেরি,বন্যার্তদের ত্রাণ বিতরণ,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,লিডারশীপ ট্রেনিং, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ,অসহায় শিক্ষার্থীদের সহয়তা করে থাকে সংগঠনটি।

যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence