শহীদ দিবসে জবি শিক্ষকদের হাসির সেলফি ভাইরাল

২২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪০ AM

© সংগৃহীত

শহীদ দিবসে হাসিমুখে সেলফি তুলেই ক্যাম্পাসজুড়ে সমালোচিত হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শিক্ষকদের হাসিমুখে তোলা একটি সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়। ছবিতে শোকের কালো ব্যাজ দৃশ্যমান ছিল। এরপরই ছবি ভাইরাল হয়।

ছবিতে দেখা যায়, জবির ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর নিউটন হাওলাদার কয়েকজন শিক্ষকের সঙ্গে হাসিমুখে সেলফি তুলে পোস্ট করেন। ওই ছবিতেই কালো ব্যাজ পরিহিত ছিলেন তিনি। ছবিতে তার সঙ্গে আরও ছিলেন- সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শামসুল কবীর, আসাদুজ্জামান রিপন ও রেজাউল করিম।

উল্লেখ্য, ছবির বিষয়টি জানাজানি হলে নিউটন হাওলাদার সেটি তার নিজস্ব ফেসবুক প্রোফাইল থেকে সরিয়ে নেন।

মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কিশোর রায় বলেন, ‘আমরা শহীদদের প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাই। শহীদ দিবসে এভাবে ছবি তোলা ঠিক হয়নি, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ঠিক হয়নি।‘

নিউটন হাওলাদার বলেন, ‘আমরা শহীদ মিনারে ফুল দিয়ে কার্জন হলে নাস্তা করার পর ছবি তোলা হয়। পোস্ট করাটা ঠিক হয়নি। আমি পোস্টটা ডিলিট করে দিয়েছি। আমরা আসলে উদযাপন করেছি এমনটা না, শহীদ দিবসে হাসিমুখে ছবি তোলা যায় না।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শামীমা ইসলাম বলেন, ‘নিউটন কোন ফাঁকে এসে ছবি তুলছে আমি খেয়াল করেনি। কেউতো ইচ্ছা করে তোলে না। আমরা ভেতর থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা ধারণ করি। এটা আসলে ঠিক হয়নি।‘

৩৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে নজরুল বিশ্ববি…
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাকা টু কক্সবাজার রুটে নতুন ট্রেনের উদ্বোধন রেলমন্ত্রীর, ভা…
  • ২৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৭ অক্টোবর ২০২৬
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, কী প্রভাব পড়বে বাংল…
  • ২৭ অক্টোবর ২০২৬
বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার দেবে চট্টগ্রাম উত্…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘কুবি ছাত্র হয়ে কীভাবে ঢাবি ছাত্রলীগের ডেরায় ঢুকে আন্দোলন ক…
  • ২৭ অক্টোবর ২০২৬