ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২১ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫২ PM

© টিডিসি ফটো

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ’র নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপাচার্যের সাথে আরো উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস.এম এহসান কবীর, রেজিস্ট্রার এ. এস. মাহমুদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহ্মাদ, উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফা, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন, ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, ভাষা চর্চা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা চর্চা আরও বাড়াতে হবে। মাতৃভাষা চর্চা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না।

১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence