কুবিতে আবৃত্তি সংগঠন অনুপ্রাস’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৯ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি সংগঠন ‘অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষির্কীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, সংগঠনটির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুর্শেদ রায়হান হিমু, নৃবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক হাসেনা বেগম।

আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি আলাউদ্দিন বিশ্বাস, সভাপতি সানজিদা ইসলাম মিম, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন বাপ্পীসহ অন্যরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পাসের সংগঠন বন্ধু, প্রতিবর্তন, থিয়েটার, বিএনসিসি,সমকাল সুহৃদ, সাইন্স ক্লাবসহ অন্য সংগঠনের প্রতিনিধিরা

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আবৃত্তি ও উপস্থাপনাকে মূল ভিত্তি করে সংগঠনটি প্রতিষ্ঠা করেন বাংলা বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী রাসেল মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে এরই মধ্যে স্বতন্ত্র স্থান তৈরি করে নিয়েছে সংগঠনটি।

স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে: হাসনাত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মেরী স্টোপসে চাকরি, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘ভোরে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্স…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬