সেন্টমার্টিন পরিচ্ছন্নতা অভিযানে শাবিপ্রবির ৪০ শিক্ষার্থী

২৮ জানুয়ারি ২০২০, ০৮:২৪ AM

© সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের শিক্ষার্থীরা সেন্টমার্টিনের পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে। সোমবার (২৭ জানুয়ারি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর সেন্টমার্টিন সৈকতের জেটি থেকে পশ্চিম সৈকতের শেষ জেটি পর্যন্ত প্লাস্টিকসহ সব বর্জ্য অপসারণ করেন শিক্ষার্থীরা। এছাড়া সচেতনা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচিতে অংশ নেন বিভাগটির ৪০ জন শিক্ষার্থী। বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের উদ্যোগে ও তত্ত্বাবধানে বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা এ অভিযান কর্মসূচি পালন করেছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের অন্যতম সম্পদ, অপার সম্ভাবনার জায়গা। কিন্তু অসচেতনতার কারণে এখানকার পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে। তাই দেশের একজন নাগরিক হিসেবে আমাদের দায় রয়েছে।

কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
close