গাঁজা সেবনকালে ইবি কর্মচারী আটক

২৭ জানুয়ারি ২০২০, ১০:১২ PM
আটক জাকির হোসেন

আটক জাকির হোসেন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরিবহন অফিসের এক কর্মচারীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করে ইবি থানা পুলিশ। বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক জাকির হোসেন নামের ওই কর্মচারী বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের গাড়ীর হেলপার হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, গাঁজা সেবন অবস্থায় তাকে ক্যাম্পাসের পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, ‘আমি তার আটকের বিষয়টি শুনেছি। বর্তমানে সে পুলিশি হেফাজতে আছে।’

শেষ বিদায় নিলেন কক্সবাজারে রিসোর্টে নিহত ঢাবি ছাত্র নাফিস ও…
  • ২৮ অক্টোবর ২০২৬
বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী, বকেয়া নিয়ে …
  • ২৮ অক্টোবর ২০২৬
তিন গেজেটের একটি হয়েছে, বাকি দুটোর প্রজ্ঞাপন হলে এমপিওভুক্ত…
  • ২৮ অক্টোবর ২০২৬
পেশাজীবীদের জন্য বিনা খরচে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ…
  • ২৮ অক্টোবর ২০২৬
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস 
  • ২৮ অক্টোবর ২০২৬
সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস
  • ২৮ অক্টোবর ২০২৬