প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চবির ৮ শিক্ষার্থী

১১ জানুয়ারি ২০২০, ০৩:২৯ PM

© টিডিসি ফটো

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৮টি অনুষদের বিভিন্ন বিভাগের ৮ জন শিক্ষার্থী। গত (৩০ ডিসেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

চবি থেকে নির্বাচিতরা হলেন, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত আরবি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ঈসা; বিজ্ঞান অনুষদভুক্ত ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী অভিজিৎ বড়ুয়া; ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত একাউন্টিং বিভাগের শিক্ষার্থী শামীম আক্তার, সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের শিক্ষার্থী পূজা ভট্টাচার্য আইন অনুষদভুক্ত আইন বিভাগের শিক্ষার্থী আবু বকর ছিদ্দিক; জীববিজ্ঞান অনুষদভুক্ত ফার্মেসী বিভাগের শিক্ষার্থী শর্মিষ্ঠা মিত্র, ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ও মেডিসিন বিভাগের (এমবিবিএস) শিক্ষার্থী  মোঃ তাফাজ্জুল হোসেন ভূঁইয়া।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১১ জন; রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৯ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৬ জন; বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৫ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ৬ জন; ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ থেকে ৮ জন; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৭ জন; খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ৬ জন; জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ১ জন সহ তলিকায় মোট ৩৬টি ( ২টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ) বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচন করেছে ইউজিসি কর্তৃপক্ষ।

সম্পূর্ণ তালিকা দেখতে ক্লিক করুন এখানে (লিংক)

উল্লেখ্য,  গত ৫ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে ইউজিসি জানায়, আগামী ২০ জানুয়ারি ২০২০ এর মধ্যে উক্ত তালিকার বিষয়ে কোনো প্রার্থী/বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন আপত্তি থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইউজিসি বরাবর দালিলিক প্রমাণসহ লিখিতভাবে অবহিত করতে। অন্যথায় উক্ত তালিকা চূড়ান্ত বলে গণ্য হবে।

স্কলারশিপে স্নাতকোত্তর করুন নটিংহাম ইউনিভার্সিটিতে, আবেদন শ…
  • ০৬ এপ্রিল ২০২৬
নতুন স্পিন বোলিং কোচ কোথায় কাজ করবেন, জানাল বিসিবি
  • ০৬ এপ্রিল ২০২৬
সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
জাতীয় জ্বালানি নিরাপত্তায় ড্যাফোডিলের অগ্রযাত্রা: ৩.৪ মেগাও…
  • ০৬ এপ্রিল ২০২৬
কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত?
  • ০৬ এপ্রিল ২০২৬
close