রাষ্ট্রপতির নামের বানান সংশোধন করল জবি

১০ জানুয়ারি ২০২০, ০৭:২০ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তনের ব্যানার-ফেস্টুনে রাষ্ট্রপতির নামের বানানের ভুল সংশোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে প্রকাশিত ব্যানার-ফেস্টুনে রাষ্ট্রপতির নাম ‘জনাব মোঃ আব্দুল হামিদ’ লেখা হয়েছিল। শুক্রবার (১০ জানুয়ারি) রাষ্ট্রপতির নামের বানান সংশোধন করে  ‘জনাব মোঃ আবদুল হামিদ’ লেখা হয়েছে।

নাম সংশোধনের বিষয়টি নিশ্চত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ফেস্টু‌নে একটু সমস্যা হ‌য়ে‌ছিল, আমরা তাৎক্ষ‌ণিক সমাধান ক‌রেছি। ফেস্টুনগুলো সংশোধন শেষে পুনরায় যথাস্থানে লাগিয়ে দেওয়া হয়েছে।

এদিকে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে জবির সমাবর্তন। প্রায় ১৯ হাজার গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন এই সমাবর্তনে। ইতোমধ্যেই সমাবর্তনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২
  • ১২ এপ্রিল ২০২৬
close