প্রথম সমাবর্তনের প্রস্তুতি চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

০৫ জানুয়ারি ২০২০, ০৭:২৪ PM

প্রথম সমাবর্তনকে সামনে রেখে ব্যাপক আয়োজন চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। আগামী শনিবার (১১ জানুয়ারি) ধুপখোলা কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে শৃৃৃৃঙ্খলা রক্ষায় থাকবে বিএনসিসি, রোভার স্কাউটস ও রেঞ্জারের সদস্যরা। রোববার তাদের নিয়ে আলোচনা বসেছেন উপাচার্য অধ্যাপক  ড. মীজানুর রহমান।

উপাচার্য বলেন, দেশে কখনো এতো বড় সমাবর্তন হয়নি। তাই এখানে কি কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা অজানা। তাই যে কোন পরিস্থিতি মোকাবিলায় তাদের নিজেদের প্রস্তুত রাখতে বলেছেন তিনি।

মিটিং শেষে তিনি বিএনসিসি, রোভার স্কাউটস ও রেঞ্জারদের ধুপখোলা মাঠ পরিদর্শন করতে পাঠিয়েছিলেন যাতে তাদের দায়িত্ব পালন করার সময় কোন কিছু ভুল না হয় বা যে কোন পরিস্থিতিতি সহজে মোকাবেলা করা যায়।

এছাড়াও সমাবর্তনের গাউন, হ্যাটসহ অন্যান্য উপহার সামগ্রী ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের গাউন ও উপহার সামগ্রী স্ব-স্ব বিভাগ থেকে ৭, ৮ ও ৯ জানুয়ারি অফিস চলাকালীন সময় (সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) বিতরণ করা হবে।

এছাড়া সমাবর্তনে অংশগ্রহণকারীদের বহনের জন্য গুলিস্তান থেকে ধুপখোলা মাঠ পর্যন্ত একটানা বাস থাকবে বলে জানান উপাচার্য।

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
৪ সিটি কর্পোরেশনে বিশেষ গণটিকাদান কর্মসূচি শুরু
  • ১২ এপ্রিল ২০২৬