জাবি উপাচার্যের বিরুদ্ধে ফের আন্দোলনে নামছেন শিক্ষক-শিক্ষার্থীরা

০৩ জানুয়ারি ২০২০, ১২:০৫ PM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে এ ঘোষণা দেয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারি আন্দোলনের অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টায় মুরাদ চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করবেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কমনরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কোনো তদন্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে দুনীর্তির অভিযোগ তদন্ত করে গত  বছরের ৩১ ডিসেম্বরে মধ্যে সমাধান করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা। তবে তা সমাধান না হওয়ার নতুন আন্দোলনের ঘোষণা দেওয়া হলো।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) জাবি সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত দে বলেন, ‘দেশব্যাপী আলোচনা-সমালোচনা ও আন্দোলনের মুখেও উপাচার্য নৈতিক বিবেচনায় পদত্যাগ না করে, পদ আঁকড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার হীন চেষ্টায় লিপ্ত আছেন। একের পর এক গোষ্ঠী স্বার্থে কর্মচারী-শিক্ষক নিয়োগ করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘এর থেকে বোঝা যায় দুর্নীতির পেছনেও প্রশাসনের উর্ধ্বতন ব্যক্তিদের এবং উপাচার্যের ঘনিষ্ঠদের সংশ্লিষ্টতা রয়েছে। বিশ্ববিদ্যালয় নিয়োগ বাণিজ্যের মেলায় পরিণত হয়েছে।’

উল্লেখ্য, জাবি উপাচার্যের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতি তদন্তের দাবিতে চার মাস ধরে আন্দোলন করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ মার্চ ২০২৬
ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা
  • ০৫ মার্চ ২০২৬
শেরপুর-৩ আসনের উপনির্বাচন: জামায়াতের প্রার্থী মাসুদের মনোনয়…
  • ০৫ মার্চ ২০২৬
ঈদের ছুটি নির্ধারণের আগেই লাপাত্তা শিক্ষার্থীরা, দিনপ্রতি ৫…
  • ০৫ মার্চ ২০২৬
চকরিয়ায় মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের
  • ০৫ মার্চ ২০২৬
নওগাঁয় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
  • ০৫ মার্চ ২০২৬