জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

সম্মেলনের পাঁচ মাসেও নেতৃত্ব নেই, হতাশায় নেতাকর্মীরা

০২ জানুয়ারি ২০২০, ১০:২১ PM

© টিডিসি ফটো

সম্মেলনের প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনও কোন কমিটি হয়নি পুরান ঢাকার ছাত্রলীগের মূল তিন শাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে। কমিটি না থাকায় এসব প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের রাজনীতি অনেকটা স্থবির হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট পদ প্রত্যাশীরা।

গত ১৩ জুলাই শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ২০ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ২৭ জুলাই কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনের মধ্য দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ পুরান ঢাকার তিন শাখার সম্মেলন যাত্রা শেষ করে। তবে সম্মেলনের প্রায় পাঁচ মাস পরও কোনো শাখায় এখন পর্যন্ত কমিটি ঘোষণা করতে পারেনি কেন্দ্রীয় ছাত্রলীগ।

অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে কমিটি দেওয়াসহ নানান অভিযোগ উঠে। গত ১৪ সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সরিয়ে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক করা হয়েছে লেখক ভট্টাচার্যকে।

পদ প্রত্যাশী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন জানিয়েছেন, কেন্দ্রীয় নির্দেশনা মেনেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। জয়-লেখক ভাই আমাদের ব্যাপারে যে রায় দেবেন আমরা সেটাই মেনে নেবো। আশাকরি কেন্দ্রীয় পরিষদ পরিশ্রমী ও ত্যাগীদের মূল্যায়ন করবে।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, শোভন-রাব্বানী ভাইদের পরে আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু ইতিবাচকভাবে কাজ করে যাচ্ছি। আমাদের দায়িত্বগ্রহণের পর এসব বিষয়গুলো বুঝার জন্যেও সময়ের একটা ব্যাপার ছিল। কমিটি না থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইতিমধ্যে পদ প্রত্যাশীদের খোঁজ খবর নেয়া শুরু। আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর পর থেকে আমরা কমিটি দেওয়ার কার্যক্রম শুরু করবো।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence