২৮ দিন ধরে নিখোঁজ নজরুল কলেজ শিক্ষার্থী মারজিয়া

০২ জানুয়ারি ২০২০, ০৮:০০ PM
মারজিয়া আক্তার

মারজিয়া আক্তার © টিডিসি ফটো

কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষার্থী ২৮ দিন থেকে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার (০৬ ডিসেম্বর) সকালে গ্রামে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ওই শিক্ষার্থী। এরপর অনেক খুঁজেও তার সন্ধান মেলেনি।

নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম মারজিয়া আক্তার। সে অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তার বাবার নাম খলিলুর রহমান, মা নাসরিন বেগম। মুন্সিগঞ্জের সিরাজদিখাঁন থানার রাজানগর গ্রামে তার বাড়ি। কলেজে ছাত্রীদের আবাসন ব্যবস্থা না থাকায় সূত্রাপুর একটি ছাত্রীমেসে থাকতেন মারজিয়া।

জানা যায়, কলেজের একই বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেনের সাথে সম্পর্ক ছিল মারজিয়ার। তিন মাস পর ২০১৯’র ১৭ ফেব্রুয়ারি কোর্ট ম্যারেজ করেন তারা দুজন। ইসমাইল যাত্রাবাড়ী এলাকায় পরিবারের সাথে থাকেন।

ইসমাইল হোসেন বলেন, আমরা বিয়ে করেছি, আমার পরিবার বিয়ে মেনেও নিয়েছে। এখন দুজনেই লেখাপড়া চালিয়ে যাচ্ছি। অনার্স শেষ করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার কথা আছে। আমাদের মধ্যে কোনো ধরনের কথা কাটাকাটি বা ঝামেলা হয়নি। আমরা তার সন্ধান চাই।

মারজিয়ার রুমমেট জারিন জানান, গ্রামের বাড়ি যাবে বলে সকাল সাড়ে ৭ টার দিকে বাসা থেকে বের হয়েছিল মারজিয়া। এখন পর্যন্ত আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার।

নিখোঁজ হবার পর থেকে অসুস্থ হয়ে পড়েছেন মারজিয়ার মা। তার বাবা জানায়, আমাদের সব আত্মীয়র বাড়ি খুঁজেছি, কোথাও যায়নি আমার মেয়ে। আমাদের মেয়ে বেঁচে আছে না মরে গেছে তা আজো জানতে পারিনি।

এ ঘটনায় ঢাকার সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সূত্রাপুর থানার ওসি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence