সার্বক্ষণিক ল্যাব সুবিধা পাচ্ছে সিএসই শিক্ষার্থীরা

৩১ ডিসেম্বর ২০১৯, ১২:১৫ PM

© টিডিসি ফটো

প্রায় চার বছর পর পুনরায় ২৪ ঘন্টা ল্যাব ব্যবহারের সুযোগ পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। এর আগে ২০১৫ সাল পর্যন্ত সিএসই শিক্ষার্থীরা সার্বক্ষনিক ল্যাব ব্যবহারের সুযোগ পেলেও খোন্দকার নাসিরউদ্দিন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার কিছুদিন পরে এই সুযোগ বন্ধ করে দেয়া হয় এবং ল্যাব ব্যাবহারের সময়সীমা ৯-৫ টা পর্যন্ত নির্ধারণ করে দেয়া হয়।

একাডেমিক সময়ের বাইরে বিভাগটিতে গিয়ে দেখা যায় বিভাগটির ৫ টি ল্যাবের সবগুলোতেই কোনো না কোনো শিক্ষার্থী কাজে ব্যস্ত। শিক্ষার্থীরা জানান, প্রত্যেকে নিজের সুবিধামত সময়ে এসে ল্যাবে কাজ করেন, এমনকি কোনো প্রতিযোগীতা থাকলে কখনো কখনো তারা সারারাতই ল্যাবে ব্যস্ত সময় পার করেন। সিএসই চতুর্থ বর্ষের শিক্ষার্থী অঙ্কিতা জানান, "আমি মূলত গেম ডেভলপিং নিয়ে কাজ করি। এসকল কাজে হাই কনফিগারেশন কম্পিউটার প্রয়োজন হয় যা আমার ল্যাপটপ দ্বারা ভালোভাবে করা সম্ভব নয়। পূর্বে ৫ টার মধ্যে ল্যাব বন্ধ হয়ে যাওয়ায় ল্যাবে তেমন কাজ করার সুযোগ পেতাম না কারণ বেশিরভাগ সময়ই আমাদের ৫ টা পর্যন্ত ক্লাস থাকতো। এখন ল্যাবসমূহ সার্বক্ষনিক ব্যবহারের সুযোগ থাকায় নিজের প্রয়োজন অনুযায়ী স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছি।" স্টুডেন্ট টু স্টার্টআপ প্রতিযোগিতায় রানারআপ হওয়া এই শিক্ষার্থী জানান তিনি প্রতিদিন রাত আটটা পর্যন্ত ল্যাবে গেম ডেভেলপিং নিয়ে কাজ করেন।

এদিকে ২৪ ঘন্টা ল্যাবসমূহ চালু রাখার ফলাফল ও পেতে শুরু করেছে বিভাগটি। সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম, পঞ্চম এবং ষষ্ঠ স্থান অধিকার করেছে এই বিভাগের শিক্ষার্থীরা।

বিভাগটির প্রভাষক মোঃ মর্তুজা আহমেদ বলেন, "ল্যাবগুলো ২৪ ঘন্টা চালু থাকলে সিনিয়র জুনিয়ররা একসাথে কাজ করতে পারে, জুনিয়ররা সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পায়। যেকোনো সমস্যা একসাথে সমাধান করতে পারে। এছাড়া কোনো শিক্ষার্থীর নিজস্ব কম্পিউটার না থাকলে সেও ল্যাবে কাজ করার মাধ্যমে তার দূর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে। এসকল দিক বিবেচনা করেই আমাদের বিভাগের ল্যাবগুলো শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক উন্মুক্ত রাখা হচ্ছে।"

উল্লেখ্য, ২০১১ সালে যাত্রা শুরু করে বশেমুরবিপ্রবির সিএসই বিভাগ।

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬