সন্ধ্যার পর রাবিতে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

৩১ ডিসেম্বর ২০১৯, ০৯:০২ AM

© ফাইল ফটো

৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সন্ধ্যা ৭টার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে যেকোনো ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমানের স্বাক্ষর করা এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি ক্যাম্পাসে মাইকিং করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুযায়ী এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে কোনো ধরণের অনুষ্ঠান করা যাবে না। এই দু’দিন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক সঙ্গে আইডি কার্ড রাখতে হবে।

প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেছেন, ‘দুইদিন ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের গেটে আইডি কার্ড চেক করবে পুলিশ। ক্যাম্পাসে আইডি কার্ড ছাড়া কাউকে ধরা হলে দায়ী থাকবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬