আরও দুই সরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

৩০ ডিসেম্বর ২০১৯, ০৫:১৩ PM
মন্ত্রীসভা

মন্ত্রীসভা © ফাইল ফটো

নতুন আরও দুইটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’ ও ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়।

এর আগে গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। দেশে এখন এ চারটি ছাড়া ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।

পরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন হবে অন্য সব সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো।

সভায় সামুদ্রিক মৎস্য আইন ২০১৯ এর খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত এ আইন অনুযায়ী বিদেশি মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিয়ন্ত্রণে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। কেউ যদি এ অপরাধ করেন, তাহলে অনির্ধারিত তিন বছরের কারাদণ্ড বা অনধিক ৫ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এমন আরও কিছু নিয়ম কানুন রাখা হয়েছে প্রস্তাবিত এ আইনে।

এছাড়া সভায় বাংলাদেশ এনআরবি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়। বর্তমান আইনে কমিশন কর্তৃক ট্যারিফ কোনো অর্থবছরে একবারের বেশি পরিবর্তন করা যায় না। তা সংশোধন করে প্রস্তাবিত আইনে এক বা একাধিকবার পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। আরও কয়েকটি বিষয়ে মন্ত্রিসভায় আজ সিদ্ধান্ত হয়েছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence