উপেক্ষিত ইউজিসি নির্দেশ, ইবিতেও সান্ধ্য কোর্সের বিজ্ঞপ্তি

২৯ ডিসেম্বর ২০১৯, ০৫:২১ PM

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধের নির্দেশনা দেয়ার পরও নতুন করে ওই কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। রবিবার ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ইভেনিং প্রোগ্রামের নতুন সেমিস্টারে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নিয়মিত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে ইভেনিং প্রোগ্রাম বা সান্ধ্যকালীন কোর্স। সম্প্রতি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের চলমান এ ইভেনিং প্রোগ্রাম বন্ধের নিদের্শনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য ও ভাবমূর্তি অক্ষুন্ন রাখার লক্ষ্যে এ ধরণের কোর্স বন্ধ করা উচিত বলে উল্লেখ করা হয়েছে। নতুন করে সান্ধ্য কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ করায় ইউজিসির নির্দেশ উপেক্ষিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইউজিসি কর্তৃক ইভেনিং প্রোগ্রাম বন্ধের এ নির্দেশনা থাকার পরও নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইউজিসি থেকে আমরা একটি নির্দেশনা পেয়েছি। এ নির্দেশনা অনুযায়ী ইভেনিং প্রোগ্রাম বন্ধ করা হবে কি না, সে বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু এটা বন্ধের জন্য চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি, এজন্য ইইই বিভাগ নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।’

এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা পাওয়ার পরই কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তাদের বিভাগসমূহে চলমান ইভেনিং প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইভেনিং প্রোগ্রাম বন্ধের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ইভেনিং প্রোগ্রামের বিপক্ষে ছিলাম। তারপরও ইউজিসির নিদের্শনা অবশ্য পালনীয়। আমরা নেক্সট এসিতে বিষয়টি তুলবো। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত ১২ ডিসেম্বর ইউজিসির নির্দেশনার পরদিনই সান্ধ্য কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ। অপরদিকে সব ধরনের সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বক্তৃতায় সান্ধ্যকালীন কোর্স বন্ধের পক্ষে অবস্থান জানিয়ে বলেছিলেন, এর মধ্য দিয়ে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বক্তব্যের দুদিনের মাথায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সান্ধ্যকালীন কোর্স বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬