জাবির বটতলায় ভর্তার রাজ্য

২৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৪ AM

© সংগৃহীত

ভর্তা খাবারের একটি ধরন যা বাঙালির খাদ্যাভাসের সংগে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে। অধিকাংশ বাঙালি তাদের নিত্যদিনকার খাবারে ভর্তা খেতে পছন্দ করে। ভর্তার সেই স্বাদকে গ্রহন করতে নানা জায়গা থেকে ভোজন প্রেমীরা ভিড় জমান জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায়।

ছুটির দিনগুলোতে ক্যাম্পাসের বটতলা মুখরিত থাকে ভোজনপ্রেমী দর্শনার্থীদের ভিড়ে। সবার আকর্ষণ বাহারি রকমের ভর্তার দিকে। জানা-অজানা এসব বাহারি ভর্তার সাজে দোকানগুলো তখন প্রস্তুত। বেলা ১১ টা থেকে জমে উঠা ভর্তার বাজার চলে বিকাল ৫ টা পর্যন্ত। ভর্তার মধ্যে রয়েছে- চ্যাপা শুটকি, লইট্টা শুটকি, মলা শুটকি, কাচকি শুটকি, চিংড়ি শুটকি, টাকি শুটকি, বাইন মাছ শুটকি, রসুন-শুটকি, লোনা ইলিশ, বাটা মাছ, টাকি মাছ, চিতল মাছ, ইলিশ মাছ, রুই মাছ, বোয়াল মাছ, বাইলা মাছ, বেলে মাছ, চিকেন, দেশি চিকেন, কালোজিরা, ধনিয়া, রসুন, পটল, বেগুন, টমেটো, মরিচ, বাদাম, আলু, মরিচ-পেয়াজ, ডিম-আলু, শাক, ডিম, বরবটি, শিম, কলা ভর্তা ইত্যাদি। ভর্তার পাশাপাশি রয়েছে নানা ধরনের মুখরোচক খাবারের আয়োজন।

জাবির ‘বটতলা’ শিক্ষার্থীদের আরেক মিলন মেলা। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১ টা পর্যন্ত শিক্ষাথী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে এই বটতলা। সন্ধ্যার পরে গল্প-আড্ডায় মেতে উঠে শিক্ষার্থীরা। এটিই বটতলার প্রাণ। শুধু শিক্ষার্থীরাই না, বাহিরের দর্শনার্থীরা অন্তত একবারের জন্য হলেও এখানে খেয়ে যায়। তা না হলে এ ক্যাম্পাসে ঘুরতে আসাটা যেন তাদের অতৃপ্তই থেকে যাবে। জাহাঙ্গীরনগরে ঘুরতে এসেছে অথচ বটতলায় খাননি এমন লোক হয়ত খুঁজে পাওয়া দুষ্কর।

ক্যাম্পাসে ঘুরতে আসা একজন দর্শনার্থী জানান, “ শহরের যান্ত্রিকতা থেকে বেরিয়ে এসে এই মুক্ত পরিবেশে স্বস্তির আশায় আমরা প্রায়ই এই ক্যাম্পাসে ঘুরতে আসি। এই ক্যাম্পাসের প্রকৃতি, পরিবেশ খুবই সুন্দর। পাশাপাশি বটতলার খাবারও খুব ভালো। বিশেষ করে এই বাহারি রকমের ভর্তা যেগুলোর কথা না বললেই নয়। স্বল্প মূল্যে এত ভালো খাবার আর কোথাও পাওয়া যায় বলে আমার জানা নেই। ”

নানা রকমের খাবারের পাশাপাশি এখানে দেখা মিলে রঙ্গিন শাড়ির দোকানের। তরুণীদের ভিড়ে ব্যস্ততায় দিন পার হয় ভ্রাম্যমান ভ্যান দোকানিদের। প্রিয় মানুষটিকে পছন্দের শাড়ি উপহার দিতে অনেকেই নিজের পরিবারকে নিয়ে ছুটে আসেন বটতলায়।

 

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬