ট্রাকের ধাক্কায় না ফেরার দেশে নজরুল কলেজ ছাত্র মুজাহিদ

১৪ ডিসেম্বর ২০১৯, ১২:০৫ AM
নিহত মুজাহিদুল ইসলাম

নিহত মুজাহিদুল ইসলাম © টিডিসি ফটো

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কবি নজরুল সরকারি কলেজের মুজাহিদ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৬টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুজাহিদুল ইসলাম ডেমরা সালামবাগে ৩ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। তার বাবার নাম মাহফুজ মিয়া (মৃত)।

মুজাহিদুলের বড় ভাই মুফাছ্ছেল হোসেন বলেছেন, ‘কবি নজরুল কলেজের শিক্ষার্থী ছিল তার ভাই। বিকেলে আরেক বন্ধু রায়হানের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় তারা। এর কিছুক্ষণ পরই খবর আসে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ট্রাকের ধাক্কায় সে আহত হয়েছে। পরে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’ তিনি জানান, মোটরসাইকেলটি রায়হানের। তবে রায়হানের কিছু হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬
ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬