বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কনকসাসের নতুন কমিটির শ্রদ্ধা

১৩ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৩ PM
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে সংগঠনটির নেতারা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে সংগঠনটির নেতারা © টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস) নবনির্বাচিত কমিটির নেতারা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ২০২০ কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা এ শ্রদ্ধা জানান।

কনকসাসের নবনির্বাচিত সভাপতি মাঈন উদ্দিন আরিফ ও সাংগঠনিক সম্পাদক সবুজ আলম ফিরোজের নেতৃত্বে সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এসময় নবনির্বাচিত পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক ইমরান হোসেন, নারী বিষয়ক সম্পাদক শ্রাবণী কবির এ্যামি, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক যায়েদ হোসেন মিশু, কার্যনির্বাহী সদস্য আমির হোসেন সবুজ,এম যে এইচ নোমান,সাংবাদিক সমিতির সদস্য নুরে আলম মাছুম ও এইচ এম ফরহাদ উপস্থিত ছিলেন।

এর আগে, গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) কলেজ ক্যাম্পাসে নির্বাচনের মাধ্যমে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়।

প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬
ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬