জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা শুরু ২৪ নভেম্বর

২২ নভেম্বর ২০১৯, ১২:১২ PM

© ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথমবর্ষের পরীক্ষা আগামী ২৪ নভেম্বর শুরু হবে। একইসঙ্গে ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস) পরীক্ষাও শুরু হচ্ছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) দুপুর ১টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর সারাদেশে এক হাজার ৮৮৫টি কলেজের ৭০৫টি কেন্দ্রে দুই লাখ ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭ ও ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬