জাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩ নভেম্বর ২০১৯, ০৪:২৬ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান উপাচার্য অপসারণ আন্দোলনে পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আবারো বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

বুধবার সকাল থেকেই আন্দোলনকারীরা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে জমায়েত হতে থাকেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুদ্ধরা ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অলিউর রহমান সান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ ও যৌক্তিক এই আন্দোলনে হামলা করা হয়েছে। এরপর হল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করেও এই আন্দোলন বন্ধ করতে পারেনি। শুধু দুর্নীতি নয়, বিশ্ববিদ্যালয়ে এখন যে অচলাবস্থা সে জন্যই এই উপাচার্যের পদত্যাগ করা উচিত।’

সমাবেশে আন্দালনের অন্যতম সংগঠক ও দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন,‘এখন যে আন্দোলন হচ্ছে তা বিশ্ববিদ্যালয় রক্ষার আন্দোলন। প্রশাসন ভয় পেয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় খুলে দিলে, আবারো সবাই আন্দোলনে আসবে। সরকারের উচিত তদন্ত প্রক্রিয়া দ্রুত চালু করে তা সম্পন্ন করার মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়কে সচল করা।’

সমাবেশের সমাপনী বক্তব্যে আন্দোলনের সমন্বয়ক ও মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘আমরা দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কিংবা ইউজিসি থেকে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। এদিকে আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ করে দেয়া হয়েছে। তবুও আমাদের আন্দোলন থেমে যায়নি। এত বাঁধার পরেও আমাদের ন্যায়ের পক্ষের এ সংগ্রাম চলবে।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক তারেক রেজা, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিন, জামাল উদ্দিন রুনুসহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬