চবি প্রশাসনে একদিনে তিন নতুন মুখ

১২ নভেম্বর ২০১৯, ১১:২০ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক তিনটি পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষককে। এরমধ্যে প্রক্টর পদে অধ্যাপক এস এম মনিরুল হাসান, সহকারী প্রক্টর পদে সহকারী অধ্যাপক মো. আহসানুল কবীর পলাশ এবং হল প্রভোস্ট পদে অধ্যাপক ড. কাজী এস. এম. খসরুল আলম কুদ্দুসীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একদিনেই মঙ্গলবার নির্বাহী ক্ষমতাবলে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার আগামী এক বছরের জন্য এই তিনটি পদে তাদেরকে নিয়োগ দেন। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমেদ বলেন, এই তিনটি পদে তারা আজ (মঙ্গলবার) থেকে আগামী ১ বছর দ্বায়িত্ব পালন করবেন।

এদিকে দীর্ঘ ৫ মাস পর ভারপ্রাপ্ত প্রক্টর পদে স্থায়ী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস. এম. মনিরুল হাসান। এর আগে তিনি তিন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোষ্টের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আলাওল হলের আবাসিক শিক্ষক ছিলেন। অন্যদিকে, স্যার এ এফ রহমান হলের প্রভোস্টের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী এস. এম. খসরুল আলম কুদ্দুসীকে। একইদিনে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আহসানুল কবীর পলাশকে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৭ জুন প্রক্টর আলী আজগর চৌধুরীর মেয়ার শেষ হওয়ায় এতদিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী। এখন থেকে এই পদে আগামী ১ বছর দ্বায়িত্ব পালন করবেন অধ্যাপক এস এম মনিরুল হাসান।

সেন্টমার্টিন খুলবে ১ নভেম্বর, জাহাজ ৬ নভেম্বর থেকে— ক্ষোভ ঝ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতের মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব জেলায় 
  • ৩০ অক্টোবর ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে ‘বেগম খালেদা জিয়ার’ নামে ছাত্রদলের ম্যারাথন আয়ো…
  • ৩০ অক্টোবর ২০২৬
খুবির ৩৭ দফা দাবির দুই বছর, বাস্তবায়িত হয়নি অধিকাংশ
  • ৩০ অক্টোবর ২০২৬
দুপুরে ২০ মিনিট ভাতঘুম, শরীর ও মনে মিলবে যে ৭ উপকার
  • ৩০ অক্টোবর ২০২৬