আগের বছরের প্রশ্নে পরীক্ষা নিল ইবি!

১২ নভেম্বর ২০১৯, ০৮:৪২ PM

© ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইংরেজি বিভাগে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় পূর্বের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় বর্ষের ৩০৫ নম্বর কোর্সের পরীক্ষায় পূর্বের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয় অভিযোগ করেন ওই বর্ষের শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ নভেম্বর ইংরেজি বিভাগের ইলিজাবেথ অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা (৩০৫) কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২০১৮ সালে অনুষ্ঠিত একই কোর্সের ২, ৩, ও ৬ নম্বরের সি ব্যতীত সকল প্রশ্ন মিল রাখা হয়েছে।

তবে দুই এবং তিন নং প্রশ্নের মূল প্রশ্ন পরিবর্তন করা হলেও বিকল্প প্রশ্ন দুটির কোন পরিবর্তন করা হয়নি। এছাড়াও ৬ নম্বর প্রশ্নের ৮টি ব্যাখ্যার মধ্যে ৪টি উত্তর করতে বলা হয়।

এতে সকল প্রশ্ন যথাযথ স্থানে মিল রেখে শুধুমাত্র সি প্রশ্নটি পরিবর্তন করা হয়েছে। একই প্রশ্নপত্র দিয়ে টানা দুইবার পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে এক ধরণের ক্ষোভ লক্ষ্য করা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘২০১৮ সালের প্রশ্ন দিয়েই ২০১৯ সালে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়া এই কোর্সের প্রশ্ন আগে থেকে কিছু শিক্ষার্থীকে দেওয়াও হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বিভাগের প্রশ্ন মডারেটর ড. মোহাম্মদ আছগর হোসেন বলেন, ‘প্রশ্ন পুনরাবৃত্তির বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে এটি ভুলবশতও হতে পারে। আর যে শিক্ষক এই কোর্সের ক্লাস নিয়েছে সে যদি একই বিষয় এবারও পড়ান তাহলে একই ধরনের প্রশ্ন হতে পারে।’

ঈদযাত্রায় গাজীপুরে ১২ কিলোমিটার থেমে থেমে যানজট
  • ১৮ মার্চ ২০২৬
একই সময়ে একই মহল্লায় পাওয়া গেল দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ
  • ১৮ মার্চ ২০২৬
সবার কাছে ক্ষমা চেয়ে আত্মিক যাত্রা শুরু করলেন নাসীরুদ্দীন প…
  • ১৮ মার্চ ২০২৬
শেষ হচ্ছে রোজা, সৌদি আরবে ঈদ কবে?
  • ১৮ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মাম…
  • ১৮ মার্চ ২০২৬
যুদ্ধে যে কারণে ইরানের পাশে নেই ‘মুসলিম বিশ্ব’
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence