মাস্টার্স ১ম বর্ষের ফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১১ নভেম্বর ২০১৯, ০৯:৩৮ AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম বর্ষের ফল প্রকাশ হয়েছে। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুলজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd এবং www.nubd.info) থেকে ফলাফল জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো আপত্তি বা অভিযোগ থাকলে ফল প্রকাশের এক মাসে মধ্যে স্ব স্ব কলেজের অধ্যক্ষের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে জানাতে হবে। ওই সময়ের মধ্যে না জানালে পরবর্তীতে কোনো আপত্তি বা অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬