প্রধানমন্ত্রী ও ভিসির মানহানির অভিযোগে জাবি ছাত্রীর বিরুদ্ধে মামলা

১০ নভেম্বর ২০১৯, ১০:৪৬ AM

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভিসি ফারজানা ইসলামকে নিয়ে মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মুমিতুল মিম্মার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মুমিতুল মিম্মা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের শিক্ষার্থী।

শনিবার (৯ নভেম্বর) সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বাদী হয়ে ওই ছাত্রীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে চলমান আন্দোলনকে কেন্দ্র করে গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের ওই শিক্ষার্থী তার ফেসবুক আইডিতে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করেন। এছাড়া জাবি উপাচার্য ফারজানা ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে পুরো নারী জাতিকে হেয় করেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন বানোয়াট তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভীতির সঞ্চার করেছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মিরাজ হোসেন।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬