জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শনিবারের সকল পরীক্ষা স্থগিত

০৮ নভেম্বর ২০১৯, ১০:৪৯ PM

© ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য শনিবারের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (০৮ নভেম্বর) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ বিষিয়টি নিশ্চিত করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তা জানান, স্থগিত হওয়া পরীক্ষা ফের কবে নেয়া হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পরবর্তীতে জরুরি ভিত্তিতে তা জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, ঘূর্ণিঝড় বুলবুল ক্রমেই শক্তিশালী হয়ে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় বৃহস্পতিবার বিকেল নাগাদ মোংলা ও পায়রা সমুদ্রবন্দর ও এর আশেপাশের চরাঞ্চলে সতর্কতা সংকেত চার থেকে বাড়িয়ে সাত করা হয়েছে।

ভোলা, বরগুনা, পটুয়াখালি, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনার উপকূলীয় এলাকায় সাত নম্বর সতর্কতা সংকেতের আওতায় রয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে পণ্য খালাস সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ওয়াটার ট্রান্সপোর্ট সেল।

উল্লেখ্য ঘূর্ণিঝড় বুলবুল উত্তর আন্দামান সাগরে এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি বলে জানা গেছে। ৫ই নভেম্বর সেখানে প্রথমে নিম্নচাপ সৃষ্টি হয়, ছয় তারিখে গভীর নিম্নচাপ এবং সাত তারিখে দুপুরের দিকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ওইদিন রাত থেকে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে সদরঘাট থেকে সকল ধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬