খরা মৌসুমের দোহাই দিয়ে ভবন নির্মাণে নিম্নমানের ইট!

© টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নির্মাণাধীন ব্যবসায় প্রশাসন অনুষদে নিম্নমানের ইট ব্যবহার করছে দায়িত্বরত হাবিব এবং কোং কনস্ট্রাকশন নামের প্রতিষ্ঠান।

শুক্রবার (৮ নভেম্বর) বিকালে অনুসন্ধানে দেখা গেছে, ভবন নির্মাণে রজব কোম্পানির ইট ব্যবহার করা হয়েছে। ইটগুলো খুবই নিন্মমানের এবং ভঙ্গুর বলে জানান নির্মাণ সংশ্লিষ্টরা। 

এ নিয়ে ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা নিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিম্নমানের ইট ব্যবহারে নিষেধ করেছিলেন। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এমন নিম্নমানের ইট ব্যবহার করছে এ কনস্ট্রাকশন কোম্পানি।

পড়ুন: হলে ঢুকতে না পেরে ভর্তিচ্ছু ছাত্রীর আহাজারি (ভিডিও)

এ বিষয়ে জানতে চাইলে একজন নির্মাণশ্রমিক বলেন, বর্তমানে খরা মৌসুমে ইট না থাকায় এমন নিম্নমান ইট ব্যবহার করা হচ্ছে।

কন্সট্রাকশন ম্যানেজার লিংকন বলেন ঢাল মৌসুম থাকায় এমন ইট তবে নিম্নমানের ইট ইতিমধ্যে আমরা ফেরত দিয়েছি এবং সেখান থেকে বাছাই কৃত ভালো গুলো ব্যবহার করছি। বর্তমানে নিম্নমানের ইট ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন বাছাই করার সময় দুই একটি নিম্নমানের ইট চলে যেতে পারে।

পড়ুন: পরিচয় গোপন করে চলচ্চিত্র পুরস্কারের তালিকায় ভারতীয়!

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (সিভিল) এ কে এম জহিরুল হাছান বলেন, নিম্নমানের ইট ব্যবহারে সম্পূর্ণ রূপে নিষেধাজ্ঞা রয়েছে। আমার ব্যক্তিগতভাবে এব্যাপারে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না তবে প্রোকৌশলী দপ্তর সম্মেলিত হলে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার শীল বলেন, আমি নিম্নমানের ইট গুলো সরিয়ে নেওয়ার জন্য বলেছিলাম তবে প্রশাসনের সিন্ধান্ত ছিল বাছাই কৃত ভালো ইট গুলো ব্যবহার করা।

আরো পড়ুন: 

মেধা তালিকায় থেকেও ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা

আসর থেকে ভেঙে যাওয়া বিয়ের সমঝোতা করলেন সেই এএসপি

এইচএসসির সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আগামীকাল
  • ৩০ অক্টোবর ২০২৬
পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে মির্জা ফয়সল
  • ৩০ অক্টোবর ২০২৬
একযোগে পুলিশের ২৮ সদস্য ক্লোজড
  • ৩০ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের, আহত স্ত্রী-কন্যা
  • ৩০ অক্টোবর ২০২৬
স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী ও রেফারেল নেটওয়ার্ক …
  • ৩০ অক্টোবর ২০২৬
অল্টারনেটিভ মেডিসিনের পরিচালক হলেন ঢাকা ডেন্টালের অধ্যাপক আ…
  • ৩০ অক্টোবর ২০২৬