ভিসির দুর্নীতির তথ্য রাতেই যাচ্ছে সরকারি দপ্তরে (ভিডিও)

০৮ নভেম্বর ২০১৯, ০৮:৩৭ PM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজান ইসলামের দুর্নীতির তথ্য-উপাত্ত রাতের মধ্যেই সরকারি বিভিন্ন দফতরে জমা দেয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। উপাচার্য়ের অপসারণের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা উপাচার্য ফারজানা ইসলামের দুর্নীতির তথ্য-উপাত্তগুলো রাষ্ট্রীয় বিভিন্ন দপ্তরে, ইউজিসি বরাবর এবং শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রতিনিধি গিয়ে সরাসরি প্রদান করবে এবং আমরা ই-মেইলের মাধ্যমে প্রেরণ করবো।

তারা আরো বলেন, আগামিকাল বিকাল ৪টায় প্রতিবাদী চিত্র নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হবে। বিক্ষোভ শেষে প্রতিবাদী চিত্রটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে টাঙিয়ে দেয়া হবে।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬